সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের বর্ষীয়ান পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবার পুরোনো এক প্রেমের স্মৃতি উসকে দিলেন। নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত পরিচালকের, তা অবশ্য জানা না গেলেও করবা চৌথের দিন সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একগুচ্ছ পুরোনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নির্মাতা। সেই বিতর্কে জড়াল বানসর প্রযোজনা সংস্থা। পরিচালকের ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশন নিয়েও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন। এ নিয়ে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি সালমানকে খোঁচা দিতেই এমন পোস্ট করলেন পরিচালক?
এর আগে ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’। সেই সিনেমায় জুটি বেঁধেছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবির বেশ কয়েকটি দৃশ্য আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। বিশেষ করে ‘চাঁদ ছুপা বাদল মে’ গানের দৃশ্য। সেই গান আজও দর্শককে অতীতে ফিরিয়ে নিয়ে যায় নিমেষে। গানের দৃশ্যায়নে ছিল করবা চৌথের মুহূর্ত। করবা চৌথের দিন সেই ছবিরই একাধিক দৃশ্য তুলে ধরেছে পরিচালকের প্রযোজনা সংস্থা বানসর।
এরপরেই শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা। সাবেক প্রেমিক-প্রেমিকাকে একফ্রেমে এনে এমন উৎসবের শুভেচ্ছা জানানো কেন? নেটিজেনদের একাংশের এমন প্রশ্ন— বানসালি কি এখানে সালমানকে বিদ্রুপ করছেন?
আরেক নেটিজেন লিখেছেন—বানসালি তো একেবারে বাজিমাত করেছেন, যা কেউ এতদিন পারেনি, তা তিনি করে দেখিয়েছেন। আবার কেউ সালমানের পরিচিত মজার ভঙ্গিতে লিখেছেন— 'বানসালি, ইট’স ডান ব্রো!' আরেকজন লিখেছেন— 'এই ছবি দেখে ভাইজান খুশি হবেন না কি রেগে যাবেন— বুঝে আসে না।'
তবে সালমান ও ঐশ্বরিয়ার ভক্ত-অনুরাগীরা দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এক নেটিজেন লিখেছেন— 'পুরোনো কাসুন্দি ঘাঁটার কি খুব দরকার ছিল? এতে দুই তারকাকেই অসম্মান করা হচ্ছে। ওরা নিশ্চিত অস্বস্তিতে পড়বেন।' আরেক নেটিজেন লিখেছেন— 'এটা কী ধরনের মশকরা? এর মধ্যে কোনো মেধা নেই।' তবে অনেকে আবার সালমান ও ঐশ্বরিয়াকে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং চলাকালে সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেমের যাত্রা শুরু হয়েছিল বলে জানা গেছে। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। সেই বিচ্ছেদ ঘিরে সে সময়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এরপর অবশ্য দুজনের জীবন দুদিকে গেছে। সালমান চিরকুমার হয়ে আছেন। অন্যদিকে ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

