Logo
Logo
×

Advertisement

বলিউড

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন। বাস্তব জীবনের এই জুটি এবার পর্দায় ফিরছেন 'রানাবালি' সিনেমা নিয়ে। এ সিনেমাটি মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যকার মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক মাধ্যমে নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড়  ওঠে।

সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন রাশমিকা মান্দানা। সেখানে অভিনেতা বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন তিনি। 

অভিনেত্রী বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

সামাজিক মাধ্যমে রাশমিকার পোস্টের এ মন্তব্যের জবাব দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতা লিখেছেন— ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’

এ সিনেমায় বিজয় অভিনয় করেছেন নাম-ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে। 

উল্লেখ্য, 'রানাবালি' সিনেমার গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্যানুযায়ী, ১৮৭০ সালের দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার শিশুশিল্পী বিজয় হাসপাতালে

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার শিশুশিল্পী বিজয় হাসপাতালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম