Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

প্রচণ্ড গরমে ত্বকে জ্বালাপোড়া, স্বস্তি পেতে যা করবেন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

প্রচণ্ড গরমে ত্বকে জ্বালাপোড়া, স্বস্তি পেতে যা করবেন

প্রতীকী ছবি

Advertisement

তীব্র গরমে শরীরের অন্যান্য অংশের তুলনায় ত্বকই বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ সূর্যের তাপ ও সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে পড়ে। বিশেষ করে তাপমাত্রা বেড়ে গেলে দেখা দেয় লালচে ভাব, চুলকানি, জ্বালাপোড়া এমনকি ফোসকাও। অতিরিক্ত তাপমাত্রা ও সূর্যের অতিবেগুনি রশ্মির সরাসরি প্রভাবেই মূলত এসব সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন বলে জানিয়েছেন ডা. শকিল মাহমুদ।

যাদের ঝুঁকি বেশি 

ফর্সা ও কোমল ত্বকের মানুষের এ সমস্যা বেশি হয় । কারণ তাদের,ত্বকে মেলানিন পিগমেন্টে কম থাকে। তবে কালো চামড়ার মানুষ সমস্যায় কম পড়েন কারণ তাদের ত্বকে মেলানিন পিগমেন্টে বেশি থাকে।

আগুনের কাছে কাজ করা কারখানা শ্রমিক ও দীর্ঘ সময় প্রখর রোদে কাজ করেন এমন ব্যক্তিরাও ঝুঁকিতে।

শরীরে পানির ঘাটতি হলেও ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।পাশাপাশি যাদের আগে থেকেই চর্মরোগ, অ্যালার্জি রয়েছে,গরমে তাদের ত্বকে জ্বালাপোড়া আরো বেড়ে যেতে পারে।

ত্বক ভালো রাখতে যা করবেন

গরমে ত্বকের যত্নে প্রথম শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সম্ভব হলে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এড়িয়ে চলুন। একান্তই বাইরে যেতে হলে ভারী পোশাকের বদলে আরামদায়ক সুতি পোশাক পড়ুন এবং শরীর যতটা সম্ভব ঢেকে রাখুন।

রোদে বের হওয়ার আগে সানস্ত্রিন ব্যবহার করা জরুরি। বিশেষজ্ঞেদের পরামর্শ, এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ত্রিন ব্যবহার করা যেতে পারে। মাথায় ক্যাপ ও টুপি ব্যবহার করলেও সরাসরি সূর্যের আলো থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

বাইরে থেকে এসেই হালকা ঠান্ডা পানি দিয়ে হাত,মুখ ও পা ভালোভাবে ধুয়ে নিন। ত্বকের জ্বালাপোড়া কমাতে পানিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই গরমে পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি ডাবের পানি, ফলমূল ও ফলের রস পান করুন। এতে শরীরের আদ্রতার ভারসাম্য বজায় থাকে এবং ত্বকের জ্বালাপোড়া কমে ।






 

 


Advertisement

Advertisement

আরও পড়ুন

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কেবল ভাত বাদ দেওয়া কেন যথেষ্ট নয়?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কেবল ভাত বাদ দেওয়া কেন যথেষ্ট নয়?

যেভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়

যেভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়

ডায়াবেটিস লিভারের কতটা ক্ষতি করে, প্রতিরোধের উপায় কী?

ডায়াবেটিস লিভারের কতটা ক্ষতি করে, প্রতিরোধের উপায় কী?

ঢামেকে বিশ্ব স্পাইন দিবসের সেমিনার দেশে প্রতি ৫ জনে ৪ জন মেরুদণ্ডের ব্যথায় ভুগছে

দেশে প্রতি ৫ জনে ৪ জন মেরুদণ্ডের ব্যথায় ভুগছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম