গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রচন্ড গরমে শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইট বের হয়ে যায় । ফলে দেখা দিতে পারে পানিশূন্যতা ,দূর্বলতা ,অস্বস্তি। তাপমাত্রা বেশি বেড়ে গেলে শরীরের স্বাভাবিক কুলিং সিস্টিমও ঠিকভাবে কাজ করে না।
এ সময় শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সঠিক খাবার ও পানীয় বেছে নেওয়া জরুরি । এসব খাবার পানিশূন্যতার পাশাপাশি হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
এ বিষয়ে এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের পুষ্টিবিদ আঞ্জুম আরা শিমুল বলেন, ‘তীব্র গরমে শরীরকে সুস্থ,সতেজ ও ঠান্ডা রাখতে সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরি। এ সময়ে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ সহায়ক খাবার ও পানীয় গ্রহণ করা উচিত।’
শরীর ঠান্ডা রাখতে যেসব খাবার ও পানীয় খাবেন
তরমুজ
গ্রীষ্মের জনপ্রিয় ফল তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। এটি শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা রোধে সাহায্য করে। এতে ভিটামিন সি ও লাইকোপেন ও রয়েছে।
শসা
শসার প্রায় ৯৫ শতাংশ পাডন থাকে। এটি শরীরকে হাইড্রেট রাখে এবং টিক্সিন বের করতে সহায়তা করে। এত থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। শরীর সতেজ রাখতে সাহায্য করে।
ডাব
ডাবের পানি প্রকৃত ইলেকট্রলাইটসমুদ্ধ পানীয়।এতে থাকা পটাসিয়াম মেগনেসিয়াম শরীরে ঘাটতি পূরণে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
আম ও টক ফল
কাঁচা আমের আমপোড়া শরবত গরমে স্বস্তি দিতে পারে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। কমলা ও জাম্বুরার মতো টক ফলে থাকা ভিটামিন সি পানিশূন্যতা প্রতিরোধেও সহায়ক।
টক দই ও বাটার মিল্ক
প্রোবায়টিকসমৃদ্ধ দই হজমশক্তি বাড়ায় ও শরীর ঠান্ডা রাখে । দইয়ের লাচ্ছি ও উপকারী। বাটারমিল্ক দিনে এক থেকে দুইবার পান করা যেতে পারে এতি শরীর ঠান্ডা থাকে।
পুদিনা পাতা
পুদিনায় থাকা মেন্থল প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখে।পাশাপাশি পুদিনা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরে এক ধরণের শীতলতা এনে দেয় ।
পানিসমৃদ্ধ সবজি
লাউ,ঝিঙে,পটল,চিচিঙ্গা,করলা এবং পালংশাক ও পুইশাকে পানির পরিমাণ বেশি থাকে। এগুলো সহজপাচ্য এবং ইলেকট্রলাইট সমৃদ্ধ হওয়ায় অথিরিক্ত ঘামে তৈরি হওয়া ঘাটতি পূরণে সহায়তা করে।
আরো যেসব খাবার উপকারী
তোকমাদানা পানিতে ভিজিয়ে খেলে শরীর ঠান্ডা রাখে।পান্তাভাত পেট ঠান্ডা ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সহায়ক লেবুর শরবত শরীর সতেজ রাখে এবং ছাতুর শরবত শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
যেসব খাবার কম খাবেন
গরমে অতিরিক্ত মাংস বিশেষ করে লাল মাংস কম খেতে হবে। ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো । পাশাপাশি চা-কফির মতো ক্যাফেইনসমৃদ্ধ পানীয় অতিরিক্ত না খাওয়াই ভালো।
