Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

ছবি: সংগৃহীত

Advertisement

অটোইমিউন রোগে আক্রান্ত নারীদের উপসর্গকে পুরুষদের তুলনায় বেশি হারে মানসিক সমস্যা বলে ভুল নির্ণয় করা হয়। শুধু তা-ই নয়, সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা পেতেও নারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় দেখা গেছে, অটোইমিউন রোগে আক্রান্ত নারীদের ক্ষেত্রে উপসর্গকে মানসিক রোগের কারণে হয়েছে বলে চিহ্নিত করার আশঙ্কা পুরুষদের তুলনায় ৪৬ শতাংশ বেশি। আর উপসর্গকে মনোদৈহিক সমস্যা হিসেবে ভুল নির্ণয়ের আশঙ্কা ৭৪ শতাংশ বেশি।

গবেষণাটিতে অটোইমিউন রোগে আক্রান্ত ৬ হাজার ৬০০ জনের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের অধিকাংশই যুক্তরাজ্যের নারী। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট ইক্লিনিক্যালমেডিসিনে।


গবেষণায় অংশ নেওয়া ৪৩ শতাংশ নারী জানিয়েছেন, তাদের শারীরিক সমস্যাকে মানসিক রোগের কারণে হয়েছে বলে জানানো হয়েছিল। পুরুষদের ক্ষেত্রে এ হার ৩৩ শতাংশ। অন্যদিকে ৩৪ শতাংশ নারী তাদের উপসর্গকে মনোদৈহিক সমস্যা হিসেবে ভুলভাবে চিহ্নিত করার কথা জানিয়েছেন। পুরুষদের ক্ষেত্রে এ হার ২২ শতাংশ।

মনোদৈহিক সমস্যা বলতে এমন শারীরিক উপসর্গকে বোঝায়, যা মানসিক চাপ বা উদ্বেগের কারণে দেখা দিতে পারে কিংবা আরও বেড়ে যেতে পারে।

গবেষণার প্রধান লেখক মেলানি স্লোন বলেন, ভুল রোগ নির্ণয়ের কারণে নারীদের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। এতে চিকিৎসকদের ওপর তাদের আস্থা কমে যেতে পারে, পাশাপাশি নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাসেও নেতিবাচক প্রভাব পড়ে। কিছু নারী সঠিক রোগ নির্ণয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। এতে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হতেও দেরি হয়।

গবেষণায় দেখা গেছে, উপসর্গ দেখা দেওয়ার পর রোগ নির্ণয় পর্যন্ত নারীদের অপেক্ষার সময় পুরুষদের তুলনায় বেশি। পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা গেছে, তিন মাসের কম সময়ে রোগ নির্ণয় হয়েছে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা গেছে, রোগ নির্ণয়ে এক থেকে দুই বছর সময় লেগেছে। চিকিৎসাসেবা নিতে নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার সংখ্যাও বেশি ছিল।

গবেষণায় আরও বলা হয়, বিশ্বজুড়ে প্রতি ১০ জনে প্রায় একজন অটোইমিউন রোগে আক্রান্ত। এসব রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুল করে নিজের শরীরের কোষ ও টিস্যুকে আক্রমণ করে। এর ফলে ক্লান্তি, পেশিতে ব্যথা ও ত্বকে ফুসকুড়িসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। রোগের লক্ষণ অনেক সাধারণ শারীরিক সমস্যার সঙ্গে মিলে যাওয়ায় অটোইমিউন রোগ নির্ণয় করা কঠিন হতে পারে।

গবেষণায় অংশ নেওয়া নারীদের প্রায় এক-চতুর্থাংশের অটোইমিউন থাইরয়েড রোগ ছিল। এ রোগের কারণে থাইরয়েড গ্রন্থির কার্যক্রম কমে গিয়ে হাশিমোটো রোগ কিংবা অতিরিক্ত সক্রিয় হয়ে গ্রেভস রোগ দেখা দিতে পারে। হাশিমোটো রোগে ওজন বৃদ্ধি, চুল পড়া, ক্লান্তি ও গিঁটে ব্যথা হতে পারে। গ্রেভস রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে চোখ সামনের দিকে বেরিয়ে আসা, বুক ধড়ফড় করা ও ওজন কমে যাওয়া।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রতি সাতজন নারীর একজনের সিস্টেমিক লুপাস ছিল। এ রোগে ক্লান্তি, ত্বকে ফুসকুড়ি ও পেশিতে ব্যথা হতে পারে। পুরুষদের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভাসকুলাইটিস ও অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বেশি দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

পুরুষের তুলনায় শরীরের ১১ স্থানে বেশি ব্যথায় ভোগেন নারীরা: গবেষণা

পুরুষের তুলনায় শরীরের ১১ স্থানে বেশি ব্যথায় ভোগেন নারীরা: গবেষণা

সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ

সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ

দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

সহিংসতা-যৌন নির্যাতন দশ বছরে ৫২৬৪ কন্যাশিশুর মৃত্যু

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারে মানতে হবে যে ৩ নিয়ম

সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারে মানতে হবে যে ৩ নিয়ম

আরও পড়ুন

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

কিডনি নষ্ট হওয়ার আগে শরীরে দেখা যায় যে ৬ লক্ষণ

কিডনি নষ্ট হওয়ার আগে শরীরে দেখা যায় যে ৬ লক্ষণ

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

মাথা যন্ত্রণা মানেই কি মাইগ্রেন?

মাথা যন্ত্রণা মানেই কি মাইগ্রেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম