Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

নারীরা কেন ক্যানসারের ঝুঁকিতে?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

নারীরা কেন ক্যানসারের ঝুঁকিতে?

Advertisement

ফুসফুসের ক্যানসারে আক্রান্তের সংখ্যা ইদানীং বাড়ছে। ধূমপান করেন না বা তামাকজাত দ্রব্যের নেশা নেই, এমন মানুষজনও ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এর কারণ কী?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফুসফুসের ক্যানসার নিয়ে একাধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাদের দাবি, বাতাসে ভাসমান দূষিত কণা, যানবাহন বা কলকারখানার ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইড, সালফারের মতো রাসায়নিক ফুসফুসের কোষের ক্ষয় করতে থাকে। ফলে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এমনও দেখা গিয়েছে, দূষিত বাতাসে থাকা রাসায়নিকের কারণে জিনের রাসায়নিক বদল বা মিউটেশনও ঘটেছে। ফলে সুস্থ জিন পরিবর্তিত হয়ে ক্যানসারের আশঙ্কা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

পরোক্ষ ধূমপানের কারণে ফুসফুসে আক্রান্ত হয়েছেন অনেকে। ধূমপানে ফুসফুস, কিডনি, লিভার, পাকস্থলী, জরায়ু, মুখ ও গলার ক্যানসার, এমনকি লিউকেমিয়াও হতে পারে। সিগারেটের ধোঁয়া প্রতিনিয়ত শরীরে ঢুকলে নারীদের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। হরমোনের ভারসাম্যও নষ্ট হতে পারে।

নারীদের ফুসফুসের ক্যানসার হওয়ার আরও একটি কারণ হল রান্নার সময়ে নির্গত ধোঁয়া। উচ্চ তাপমাত্রায় তেল গরম করলে যে ক্ষতিকর রাসায়নিক বাষ্প তৈরি হয় যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে মারাত্মক ক্ষতি করে। রান্নাঘরে গ্যাস বা অন্যান্য জ্বালানি দিয়ে রান্না করার সময়ে যে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড বার হয়, তা ফুসফুসের পক্ষে বিপজ্জনক।

তাছাড়া রান্না করার সময়ে যে তেল বা মশলাপোড়া ধোঁয়া বের হয় তাতে বেঞ্জিন, ফরম্যালডিহাইডের মতো রাসায়নিক থাকে, যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সতর্ক থাকতেই হবে।

চিকিৎসকেরা বলছেন, কাশি নাগাড়ে চলতে থাকলে এবং কফের সঙ্গে রক্তপাত হলে, সেই সঙ্গে বুকে ব্যথা, মাথার যন্ত্রণা, নিউমোনিয়ার উপসর্গও দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

শিশুর ওজন নিয়ে স্বাস্থ্য সংস্থার পরামর্শ

শিশুর ওজন নিয়ে স্বাস্থ্য সংস্থার পরামর্শ

কাঁধের ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার নয়, পার্থক্য চিনে রাখুন

কাঁধের ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার নয়, পার্থক্য চিনে রাখুন

চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

থাইরয়েড ক্যানসারের ৫ সতর্কসংকেত, যা অবহেলা করবেন না

থাইরয়েড ক্যানসারের ৫ সতর্কসংকেত, যা অবহেলা করবেন না

আরও পড়ুন

নারীরা কেন ক্যানসারের ঝুঁকিতে?

নারীরা কেন ক্যানসারের ঝুঁকিতে?

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

নারীদের অটোইমিউন রোগ মানসিক নাকি শারীরিক? যা বলছে গবেষাণা

কিডনি নষ্ট হওয়ার আগে শরীরে দেখা যায় যে ৬ লক্ষণ

কিডনি নষ্ট হওয়ার আগে শরীরে দেখা যায় যে ৬ লক্ষণ

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম