Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

‘সুস্থ হওয়ার পরও হার্টের রোগ শুনলে কেউ বিয়ে করতে চায় না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পিএম

‘সুস্থ হওয়ার পরও হার্টের রোগ শুনলে কেউ বিয়ে করতে চায় না’

স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা।

Advertisement

হার্টের রোগীরা সুস্থ হলেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে একটা শিশুর ওপেন হার্ট সার্জারি হলে, বড় হয়ে চাকরি করবে বা বিয়ে করবে এটিই স্বাভাবিক। কিন্তু ওপেন হার্ট সার্জারির কথা শুনলে তাদের কেউ চাকরি দেয় না, কেউ তাদের বিয়ে করতে চায় না।  

বিশেষ করে মেয়েদের কেউ গ্রহণ করতে চায় না। অথচ তারা সুস্থ হওয়ার পর স্বাভাবিকভাবে সব কিছু করতে পারে।  

যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা এসব কথা বলেন।  

আরও পড়ুন: হার্ট অকেজো হওয়ার কারণ জানলে অবাক হবেন

তিনি বলেন, প্রতি হাজারে ৮ জন শিশু জন্মগতভাবে হৃদরোগ নিয়ে জন্ম নেয়। এদের মধ্যে অনেকেই চিকিৎসার অভাবে মারা যায়। অনেকে গ্রাম থেকে শহরে আসতে পারে না। ফলে অবস্থা জটিল হওয়ায় তারা জীবিত থাকে না। তবে যাদের অবস্থা নরমাল থাকে, তারা অনেক সময় জীবিত থাকে। 

তারা আমাদের কাছে এলে চিকিৎসা দিই। এ ধরনের রোগীদের ক্ষেত্রে অপারেশন করা লাগে, আবার অনেক সময় অপারেশন ছাড়াই সুস্থ হয়ে যায়। 

তবে নবজাতকদের ক্ষেত্রে অপারেশন হোক বা অপারেশন ছাড়াই হোক— এদের ক্ষেত্রে অনেক ঝুঁকি বেশি। মৃত্যু ঝুঁকিটা বেশি। এদের চিকিৎসা বাংলাদেশে সীমিত। নবজাতকদের ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে খুব লিমেটেড। এদের বিদেশে চিকিৎসা করা হয়। 

সরকারি হাসপাতালগুলোতে এখনো নবজাতকদের ওপেন হার্ট সার্জারি করার তেমন সুযোগ নেই। তবে কিছু বেসরকারি হাসপাতালে আছে।  

জন্মগত হার্টের রোগ অনেক সময় মিস হয়ে যায়। তারা ছোটবেলায় এ রোগ ধরা পড়ে না। কেউ তাদের সন্দেহ করে না। পরে বড় হয়ে দেখা যাচ্ছে, হাঁটতে গেলে কষ্ট হয়। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তখন বুঝতে পারে যে হার্টের সমস্যা।
 

Advertisement

হার্ট সুস্থ ডাক্তার বিয়ে

Advertisement

আরও পড়ুন

অল্প বয়সেও হতে পারে স্ট্রোক, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না

অল্প বয়সেও হতে পারে স্ট্রোক, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে যেসব উপকার

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে যেসব উপকার

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি?

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম