Logo
Logo
×

Advertisement

নাটক

অভিনয় জগতে নাম লেখালেন মেঘনা আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

অভিনয় জগতে নাম লেখালেন মেঘনা আলম

Advertisement

দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেওয়া মিস আর্থ মেঘনা আলম এবার প্রথমবার টেলিভিশনে অভিনয় করতে যাচ্ছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে তিনি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন।

এই চরিত্রটি একটি নির্দিষ্ট মিশন নিয়ে পর্দায় উপস্থিত হবে এবং মিশন শেষ হলে তিনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন। প্রথম দৃশ্যে তিনি অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে এক মজার মুহূর্ত সৃষ্টি করেছেন। মেঘনা আলমকে নাটকের ২৭তম পর্বে দেখা যাবে, যা ৩ জানুয়ারি, শনিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে।

মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। শৈশব থেকেই স্বপ্ন ছিল একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখা ‘মহল্লা’ সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। মিডিয়ায় আমার জনপ্রিয়তা ও হাইপের কারণে অনেকেই আমাকে অভিনেত্রী হিসেবেই চেনেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভির পক্ষ থেকে যখন ‘মহল্লা’-তে অভিনয়ের প্রস্তাব আসে, তখন মনে হলো একবার চেষ্টা করা যাক। ফরিদুল ভাই স্ক্রিপ্ট শোনানোর পর আগ্রহ আরও বেড়ে যায়, কারণ চরিত্রটি আমার সম্পর্কে ছড়িয়ে থাকা নানা গুজবের সঙ্গে মিলে যায়। মজার ছলেই আমি কাজটি করার সিদ্ধান্ত নিই।’

তিনি আরও বলেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে পেয়ে আমি খুবই উত্তেজিত। এখন কেউ আমাকে অভিনেত্রী বললে আর সংশয় হওয়ার কোনো কারণ নেই, আমি সত্যিই একজন অভিনেত্রী।’

উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষি বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়ামে ব্যস্ত। এছাড়া তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম