Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শবনম ফারিয়া, বিনোদন মিডিয়ার আলোচিত-বিতর্কিত এক অভিনেত্রীর নাম। নানা ইস্যু ও ব্যক্তিজীবন নিয়ে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন তিনি। কখনো হন প্রশংসিত, আবার কখনো বিতর্কিত। চব্বিশের জুলাই আন্দোলন নিয়ে ছাত্রদের পক্ষে ছিল তার অবস্থান। আবার পরবর্তী সময় মনের মতো না হওয়ায় এ নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। তবে থাকেন আলোচনায়। ২০১৮ সালে প্রথম বিয়ে করেন তিনি। বরের নাম ছিল অপু। ২০২০ সালে সেই বিয়ে বিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। এবারের বরের নাম তানজিম তৈয়ব। এ বিয়ে এখনো টিকে আছে। তবে গুঞ্জন রয়েছে, এটাও নাকি ভাঙনের মুখে। দ্বিতীয় বিয়ে করলেও এখনো তার প্রথম বিয়ে ও ডিভোর্সের ঘটনা ভক্ত-অনুরাগীদের স্মৃতি থেকে মুছে যায়নি। সুযোগ পেলেই সেটা নিয়ে সমালোচনার ঝাঁপি খুলে বসেন সবাই। এ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। শবনম ফারিয়া জানান, ২০২০ সালের মার্চে লকডাউন শুরুর এক সপ্তাহ আগে তিনি পরিবারকে ডিভোর্সের সিদ্ধান্ত জানান। পরিবারও রাজি হয়। এরপর পরিবারের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, নানা সংকটও যায়। সব সামলে নভেম্বরে তিনি ডিভোর্স পেপারে সই করেন। সই করার সময়ের অনুভূতি নিয়ে ফারিয়া বলেন, ‘আমি মার্চ থেকেই জানতাম এটা হতে যাচ্ছে, তাই তখন ব্যাপারটা খুব কঠিন ছিল না। তবে প্রস্তুত ছিলাম একটা বড় সামাজিক ট্রমা আমাকে ফেস করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পর আম্মা আমাকে বাসার চাবি দেন, কড়া নিয়মকানুনও অনেকটা শিথিল হয়ে যায়। মনে হয়েছে, আম্মা হয়তো ভেবেছিলেন, এত টাইট দিয়ে কী হলো, সেই তো মেয়ের ডিভোর্সই হলো!’

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম