Logo
Logo
×
   

Advertisement

নাটক

কবে শাড়ি পরে বিয়ে খেতে যাব: তাসনিয়া ফারিণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

কবে শাড়ি পরে বিয়ে খেতে যাব: তাসনিয়া ফারিণ

শাড়িতে তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে অভিনয় দিয়ে ছোটপর্দায় অভিষেক হয়। মায়ের ইচ্ছাতেই তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটিতে অভিনয় করে বেশ পরিচিতি এনে দেয় তাকে। 

অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমেও বেশ সরব এ অভিনেত্রী। সম্প্রতি শাড়ি পরা একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা।

সামাজিক মাধ্যমে ছবির পোস্টের ক্যাপশনে শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে তাসনিয়া ফারিণ লিখেছেন— প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারিভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম— কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব।

মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে আবেগাপ্লুত অভিনেত্রী বলেন, এখনো মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগীদার হই আমি। এখনো আম্মু নিজের জন্য কোনো শাড়ি কিনলে আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই না, আমি নিয়ে রেখে দিয়েছি।

তিনি বলেন, পৃথিবীর সব থেকে দামি ব্র্যান্ডের শাড়ির চেয়ে মায়ের শাড়িগুলোই বেশি সুন্দর তার কাছে। মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন। আমার তো মনে হয়, আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে তুলে রাখে। মায়েরা হয়তো এমনই হয় বলে জানান তাসনিয়া ফারিণ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম