Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম

ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৭ সালের মধ্যে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। 

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

একই সঙ্গে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং এবং মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাংসহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলার যাত্রা শুরু হয়। বর্তমানে এর বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে দেশের ছয়টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। দেশি ও আন্তর্জাতিক রুট মিলিয়ে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে ইউএস–বাংলার বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। নতুন উড়োজাহাজগুলো জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর হবে। 

তিনি আরও বলেন, বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক রুটও বাড়ানো হবে। নতুন গন্তব্য হিসেবে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং, জোহর বাহরু ও পেনাংয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা ৫ম বার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা

টানা ৫ম বার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স

সপ্তাহে ২ দিন ছুটিসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫ হাজার

সপ্তাহে ২ দিন ছুটিসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫ হাজার

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

সপ্তাহে ২ দিন ছুটিসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

সপ্তাহে ২ দিন ছুটিসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

সপ্তাহে ২ দিন ছুটিসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

সপ্তাহে ২ দিন ছুটিসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ

আরও পড়ুন

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম

চলতি বছর কতবার বাড়ল সয়াবিন তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম