Logo
Logo
×

Advertisement

চাকরি

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স

Advertisement

দেশের বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ফ্লাইট অপারেশনস বিভাগ ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

এক নজরে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স 

পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)

বিভাগ: ফ্লাইট অপারেশনস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। 

ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।

প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

শর্ত: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আকিজ গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

আকিজ গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ

৬১ জনবল নেবে কর কমিশনারের কার্যালয়

৬১ জনবল নেবে কর কমিশনারের কার্যালয়

মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ

মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৬ অক্টোবর

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৬ অক্টোবর

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে নগদ, দ্রুত আবেদন করুন

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে নগদ, দ্রুত আবেদন করুন

আরও পড়ুন

ওয়ান ব্যাংকে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

ওয়ান ব্যাংকে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

আকিজ গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

আকিজ গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স

ফার্স্ট অফিসার পদে নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম