Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৬৯ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম

জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৬৯ শতাংশ

ফাইল ছবি

Advertisement

গত ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি  হয়েছে ৩ দশমি ৬৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। কোয়াটারলি প্রবৃদ্ধির (কিউজিডিপি) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। 

প্রতিবেদনে বলা হয়েছে- গত অর্থবছরের চতুর্থ কোয়াটার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, যা দ্বিতীয় কোয়াটারে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। তুলনামূলক প্রবৃদ্ধি কমেছে চতুর্থ কোয়াটারে এসে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ১৪ শতাংশ। সেই তুলানায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ কোয়াটারে প্রবৃদ্ধি বেড়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারের সাময়িক হিসাবে চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা, যা তার আগের অর্থবছরের একই কোয়াটারে ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা। 

প্রতিবেদনে আরও বলা হয়, স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে কৃষি খাতে সাময়িক হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। এছাড়া শিল্প খাতে চতুর্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ০৪ দশমিক ১০ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০১ দশমিক ০৮ শতাংশ। সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ কোয়াটারে প্রবৃদ্ধি হয়েছে, ২ দশমিক ৯৬ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ০৩ দশমিক ০৬১ শতাংশ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বেশি বিপর্যস্ত পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বেশি বিপর্যস্ত পাকিস্তান

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে সরকার, লাভ-ক্ষতি কী হবে?

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে সরকার, লাভ-ক্ষতি কী হবে?

থমকে যাচ্ছে দেশের উন্নয়ন সহযোগিতা

চীনের ঋণে ভাটা থমকে যাচ্ছে দেশের উন্নয়ন সহযোগিতা

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

ভেনেজুয়েলার ভারি তেল যেভাবে খোলনচলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত

ভেনেজুয়েলার ভারি তেল যেভাবে খোলনচলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত

আরও পড়ুন

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

আজকের মুদ্রার রেট: ১৫ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১৫ অক্টোবর ২০২৬

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম