Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আইএমএফ

দেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে নির্বাচন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম

দেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে নির্বাচন

ফাইল ছবি।

Advertisement

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন দেশটির অর্থনৈতিক সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোও অর্থনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করছে।

আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমানোর মূল তিনটি কারণ হলো— মুদ্রানীতি কঠোর করা ও আর্থিক খাতের দুর্বলতার কারণে ঋণের প্রবাহ কমে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সৃষ্টি অনিশ্চয়তা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা। 

গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, আইএমএফ অক্টোবরের প্রতিবেদনে বাংলাদেশের জিডিপির পূর্বাভাস কমিয়ে ৪ দশমিক ৯ শতাংশ করেছে। এর আগে এপ্রিলে পূর্বাভাস ছিল ৬ দশমিক ৫ শতাংশ, পরে জুনে তা কমিয়ে ৫ দশমিক ৪ শতাংশ করা হয়েছিল। তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে নিম্নমুখী করেছে।

বাংলাদেশের আর্থিক খাত নিয়ে তিনি বলেন, খাতে উল্লেখযোগ্য দুর্বলতা রয়ে গেছে। ফলে উদ্যোক্তারা প্রয়োজনমতো ঋণ পাচ্ছে না, যা প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে। 

মূল্যস্ফীতির হার প্রসঙ্গে তিনি জানান, চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। তবে এটি মূলত সরবরাহের অভাবে সৃষ্ট।

আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি সম্পর্কেও তিনি জানান, বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য শীঘ্রই একটি মিশন দেশে আসবে। তিনি বলেন, আর্থিক ক্ষেত্রে মূল সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া এবং রাজস্ব সংগ্রহ বাড়ানো গুরুত্বপূর্ণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

ঋণের শর্তে ভর্তুকি ছাঁটাইয়ের তাগিদ তেল গ্যাস বিদ্যুৎ সারে দাম বৃদ্ধির চাপ আইএমএফের

এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আইএমএফ’র পূর্বাভাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

ব্যাংককে নিম্ন আয়ের দেশগুলোর বিষয়ে প্রস্তাবনা সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান

আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান

বাংলাদেশে বেকার বসে আছেন শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ

বাংলাদেশে বেকার বসে আছেন শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ

আরও পড়ুন

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছের

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছের

৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম