Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫২ এএম

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৫

সোনার দাম আরেক দফা কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ব বাজারে বড় দরপতনের ধাক্কা লেগেছে দেশের স্বর্ণের বাজারে। রোববার (২৬ অক্টোবর) এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।  ২৭ অক্টোবর একই দামে বিক্রি হবে সোনা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ২৩ অক্টোবর থেকে। এ নিয়ে চলতি বছর মোট ৬৮ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে ফের বড় লাফ

স্বর্ণের দামে ফের বড় লাফ

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিক আন্দোলনে উসকানি সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম