Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

শ্রমিক আন্দোলনে উসকানি

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Advertisement

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতা, শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে দেশের ১২টি শিল্পগ্রুপ ও গ্রুপ-সংশ্লিষ্ট সব পরিচালকসহ ২০৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এসব ব্যক্তির ব্যাংক হিসাব শনাক্ত ও জব্দ করার অনুরোধ জানিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট। পাশাপাশি লেনদেনের বিস্তারিত বিবরণও চেয়েছে সংস্থাটি।

তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন- সালমান এফ রহমান (বেক্সিমকো গ্রুপ), আবদুস সালাম মুর্শেদী (এনভয় গ্রুপ), টিপু মুনশি (সেপাল গ্রুপ), শাহরিয়ার আলম (রেনেসাঁ গ্রুপ), নসরুল হামিদ (হামিদ গ্রুপ) ও তাজুল ইসলাম (ফেবিয়ান গ্রুপ)।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের মো. খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হুসাইন, অ্যাক্সিস নিটওয়‍্যার্স লিমিটেডের জাহিদ আহমেদ টুলু, গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপা এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নাম রয়েছে।

এছাড়াও ব্যাংক হিসাব জব্দ করার তালিকায় রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের ভগ্নিপতি আলিফ মোল্লা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে উসকানি সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম