Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

ফাইল ছবি

Advertisement

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নামে আটজনকে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগ দেওয়ার একটি পত্র জাল বলে জানিয়েছে সংস্থাটি। সরকারি দফতর থেকে এ নিয়োগপত্র প্রকাশ করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য ও স্বাক্ষরও ভুয়া বলে জানিয়েছে এনবিআর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ বলেন, ‘৮ জনের নামে তৈরি করা নিয়োগপত্রটি ভুয়া।’

উল্লেখ্য, জাল নিয়োগপত্রটিতে ২০২৬ সালের ১৫ অক্টোবর তারিখ উল্লেখ করা হয়েছে। এতে আটজন প্রার্থীকে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। বেতন স্কেল দেখানো হয়েছে ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। পাশাপাশি প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ড প্রশাসন শাখায় যোগদান করতে বলা হয়েছে।    

নিয়োগপত্রে সরকারি দফতরের নাম, ঠিকানা, ওয়েবসাইট, স্মারক নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এতে প্রার্থীদের নাম, রোল নম্বর, বাবা-মায়ের নাম ও স্থায়ী ঠিকানাও উল্লেখ রয়েছে। তবে এসব তথ্য ব্যবহার করে তৈরি করা পত্রটি আসল নয়।

এনবিআর জানায়, এ ধরনের জাল নিয়োগপত্রের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে। সরকারি চাকরির প্রত্যাশীদের তাই নিয়োগসংক্রান্ত কোনও চিঠি হাতে পাওয়ার পর সেটির সত্যতা যাচাই না করে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিয়োগপত্র যাচাইয়ের পরামর্শ

সরকারি চাকরির নিয়োগপত্রের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দফতরের সরকারি ওয়েবসাইট, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা জরুরি। শুধু সরকারি লোগো, স্মারক নম্বর, কর্মকর্তার নাম কিংবা স্বাক্ষর থাকলেই কোনো নিয়োগপত্রকে আসল বলে ধরে নেওয়া ঠিক নয়।

এনবিআরের নামে প্রচারিত এই নিয়োগপত্রের বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক থাকা প্রয়োজন। নিয়োগপত্রের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ, ব্যক্তিগত তথ্য কিংবা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া উচিত নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

আরও পড়ুন

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?

৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

২৭ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম