Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

শেয়ার কারসাজি ও প্রতারণার অভিযোগ

১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা

য়াতির মাধ্যমে বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণার অভিযোগে ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ১২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংগৃহীত ছবি

Advertisement

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর কারসাজি এবং ভুয়া তথ্য ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণার অভিযোগে ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ১২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিএসইসির তথ্যানুসারে, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোনালী পেপারের শেয়ার লেনদেন-সংক্রান্ত কার্যক্রম তদন্ত করে। 

তদন্তে দেখা যায়, এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৫৪৪ টাকা ৭০ থেকে বেড়ে ৯৫৭ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। এ অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে শেয়ারদর কারসাজি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। একই অভিযোগে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট প্রিন্স মজুমদার, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, মোহাম্মদ আদনান ইমাম ও নিলুফার ইমাম, ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত পরিচালক হাসান শাহিদ সারওয়ার, স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম ও জাহরুল সৈয়দ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জালাল উদ্দিনের প্রত্যেককে ১ কোটি ৩ লাখ করে মোট ৮ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এমএস তাহসিন এন্টারপ্রাইজের পক্ষে পারভীন আক্তার হাজি আহমাদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অনুমতি ছাড়া বড় লেনদেন, মোবাইল ও ই-মেইল পরিবর্তন, স্বাক্ষর নকল, তথ্য গোপন ও সমস্যার সমাধানে কালক্ষেপণের অভিযোগ করেন।

তদন্তে এর সত্যতা পাওয়ায় কোম্পানিটির এমডি রাকিব মো. ফখরুলকে ২ কোটি টাকা, ট্রেড ও অপারেশন-প্রধান অমল কৃষ্ণ সাহাকে ১ লাখ, আর্থিক ও হিসাব বিভাগের ম্যানেজার মো. নকিবুল ইসলামকে ১ ও চট্টগ্রাম শাখা ম্যানেজার এজাজকে ১ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে

সিএমজেএফের অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে

বিএসইসি নতুন চেয়ারম্যান মাসুদ খান

বিএসইসি নতুন চেয়ারম্যান মাসুদ খান

পদত্যাগ নিয়ে যা বললেন বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ

পদত্যাগ নিয়ে যা বললেন বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

শেয়ার বিক্রির জন্য সময় দিল বিএসইসি

শেয়ার বিক্রির জন্য সময় দিল বিএসইসি

আরও পড়ুন

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১২ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম