Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ফাইল ছবি।

Advertisement

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চাকরি বিধি লঙ্ঘনের দায়ে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে অবনমন করা হয়েছে বেতন। গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ২৩ জুলাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল কমিশন।

জানা গেছে, বাধ্যতামূলক অবসরের শাস্তির তালিকায় রয়েছেন—সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।

অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন– সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী। এর আগে চলতি বছরের শুরুতে পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিএসইসি। 

বাধ্যতামূলক অবসরের পাঠানো এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিএসইসি কেন বা কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানা নেই। তবে এটি নিশ্চিত করে বলতে পারি যে এমন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করিনি। তাই বিএসইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। এ নিয়ে কর্মকর্তা ও চেয়ারম্যান-কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

ডাকঘর, এফডিআর নাকি ব্যাংক— সঞ্চয় কোথায় নিরাপদ?

ডাকঘর, এফডিআর নাকি ব্যাংক— সঞ্চয় কোথায় নিরাপদ?

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

সঞ্চয় বাড়াতে চান? জেনে নিন কোন মাধ্যমে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক

সঞ্চয় বাড়াতে চান? জেনে নিন কোন মাধ্যমে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

আরও পড়ুন

সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

১ লাখ ৬৪ হাজার টাকার নিচে স্বর্ণের ভরি, নেপথ্যে যে কারণ

১ লাখ ৬৪ হাজার টাকার নিচে স্বর্ণের ভরি, নেপথ্যে যে কারণ

বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিতদের তালিকা প্রকাশ

বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিতদের তালিকা প্রকাশ

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম