Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ব্যাংক নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো সাধারণত বিসি বিনিময় হার ব্যবহার করে।

এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনো ব্যাংকই নির্ধারিত এই হারের চেয়ে বেশি দামে গ্রাহকের কাছে নগদ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে নতুন এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে নগদ বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটি সর্বোচ্চ মূল্যসীমা কার্যকর হবে। এতে ব্যাংকভেদে নগদ ডলার বিক্রির দরে অতিরিক্ত পার্থক্য এবং গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি অর্থ নেওয়ার সুযোগ সীমিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

আরও পড়ুন

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্স

২০২৭ সালে স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানাল রয়টার্স

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম