Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

বিশ্ববাজারে স্থিতিশীল রয়েছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, এর প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার বড় দরপতনের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল হয়েছে।

এদিন বাংলাদেশ সময় সকাল ৯টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৩ হাজার ৫৮০ ডলার ৮৭ সেন্টে দাঁড়ায়। আগের দিন বুধবার স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গিয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৭৮ ডলার ৭০ সেন্টে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে থাকায় ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এতে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।

ট্রেডিং প্রতিষ্ঠান টেস্টলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, যুক্তরাষ্ট্রের বড় ছুটির আগে বিনিয়োগকারীরা স্বর্ণের দরপতনের বিপরীতে নেওয়া অবস্থান থেকে সরে আসছেন। এ কারণেই বৃহস্পতিবার স্বর্ণের দামে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তবে বাজারে ঝুঁকি এড়ানোর প্রবণতা থাকায় নগদ অর্থ সংগ্রহের জন্য এখনো স্বর্ণ বিক্রি করছেন অনেকে।

এদিকে বৃহস্পতিবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ ডলার ৬৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০১ ডলার ৩৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮০ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আরও পড়ুন

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

সঞ্চয়পত্রের সেলফ সার্ভিস পোর্টাল চালু, তথ্য দেখবেন যেভাবে

সঞ্চয়পত্রের সেলফ সার্ভিস পোর্টাল চালু, তথ্য দেখবেন যেভাবে

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম