Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আছড়ে পড়ছে বিশাল আকৃতির ঢেউ। কোনো কোনো স্থানে এসব ঢেউয়ের উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে গেছে। এতে প্লাবিত হয়েছে সৈকত, পানিতে ডুবে গেছে স্থানীয় সড়ক। 

বছরের সর্বোচ্চ জোয়ার বা ‘কিং টাইডস’ চূড়ায় পৌঁছানোয় বৃহস্পতিবার রাজ্যটির বিভিন্ন এলাকায় পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যেতে পারে। এতে নিচু এলাকাগুলোতে বড় ধরনের উপকূলীয় বন্যার আশঙ্কা করছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস)। ইতোমধ্যে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ও বন্যার খবর পাওয়া গেছে।

এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় জোয়ারের উচ্চতা গত মাসে গড়া রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। 

বুধবার স্থানীয় সময় সকালে সান দিয়েগোতে জোয়ারের উচ্চতা ৮ ফুট ১১ ইঞ্চি রেকর্ড করা হয়েছে। এটি এলাকাটির সর্বোচ্চ জোয়ারের নতুন রেকর্ড হতে পারে। গত মাসের শেষ দিকে সেখানে ৭ দশমিক ৯৮ ফুট উচ্চতার জোয়ার রেকর্ড করা হয়েছিল।

লস অ্যাঞ্জেলেসে বুধবার জোয়ারের উচ্চতা ৮ দশমিক ১৯ ফুট পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ অক্টোবর শহরটিতে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ারের রেকর্ড হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, সান্তা বারবারা ও লা জোলাতেও সম্প্রতি গড়া জোয়ারের উচ্চতার রেকর্ড ভেঙেছে।

উত্তর ক্যালিফোর্নিয়ায় বুধবার প্রবল জোয়ার ও ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের কিছু অংশ ভেঙে সাগরে পড়ে। এ ছাড়া সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকাতেও বন্যার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের পানির কিনারা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, হঠাৎ বড় ঢেউ তৈরি হতে পারে। এতে পিয়ার ও জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছোট নৌযান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব উপকূলে তৈরি হওয়া নরইস্টার ঝড়ের কারণে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলে এর প্রভাব শুরু হয়ে রাতের দিকে উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবারও ঝড়ের প্রভাব থাকতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে ম্যাসির ১০০তম বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার এটি আয়োজন করা হবে। এমন ঘটনা এবারই প্রথম।

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দামবিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

দুই উপকূলে ঝড়ের কারণে লাখো মানুষের যাতায়াত ব্যাহত হতে পারে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস, ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক।

এদিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার উপকূলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক দফতর বাসিন্দাদের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে উচ্চ জোয়ারের কারণে পানির স্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্কারোপের প্রস্তাবে যা বলল নয়াদিল্লি

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ভারতের ওপর কত শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

শুভেন্দুর দাবি উড়িয়ে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

বড় ধসের পর স্বর্ণের বাজারে নতুন মোড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম