Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

Advertisement

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজুলেশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত সার্কুলার জারি করল।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজুলেশনের আওতায় আনা হয়েছে।

 সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি, সুশাসনের ঘাটতি ইত্যাদি কারণে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার ফলে পদ্মা ব্যাংক গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য ও অন্যান্য পর্যাপ্ত সুযোগ প্রদান সত্ত্বেও ব্যাংকটির আর্থিক সূচকগুলো কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার পরিলক্ষিত হয়নি।

এমতাবস্থায় ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা যথাযথভাবে পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা সুদৃঢ় করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’-এর বিধান অনুযায়ী, রেজুলেশনের আওতায় বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজুলেশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এই প্রক্রিয়ায় ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।

এই সংস্কারমূলক পদক্ষেপ পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে—এমন প্রত্যাশা বাংলাদেশ ব্যাংক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

খসড়া চূড়ান্ত, ব্যাংক পরিচালনায় যেসব পরিবর্তন আসছে

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

৩ মাসের ব্যবধানে ২০ হাজার কোটি টাকার বেশি বেড়েছে খেলাপি ঋণ

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়

আরও পড়ুন

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংককে রেজুলেশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

আজ রাতের মধ্যেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম