Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

Advertisement

প্রায় ৫ লাখ সাধারণ মানুষকে প্রতারিত করে ১৭ বিলিয়ন ডলার (প্রায় ২ লক্ষ কোটি টাকা) হাতিয়ে নেওয়ার এক বিশাল আর্থিক কেলেঙ্কারি সামনে এসেছে তুরস্কে। ভুয়া ও নিয়মবহির্ভূত বিনিয়োগ ফান্ডের মাধ্যমে বাজার থেকে এই বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছিল। খবর মিডল ইস্ট আইয়ের। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা অন্তত ১৩০টি ফান্ড একযোগে বন্ধ করে দিয়েছে। 

এর ফলে শেয়ার বাজারে ভয়াবহ ধস নেমেছে এবং ঘটনাটি এখন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকারের জন্য এক বিরাট রাজনৈতিক সংকট তৈরি করেছে। 

তদন্তে জানা গেছে, এই প্রতারক ফান্ডগুলো বাজারে কম থাকা কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে অস্বাভাবিক হারে বাড়িয়ে দিত। 

উদাহরণস্বরূপ, একটি ফান্ড গত এক বছরে ১,৫০০ শতাংশের বেশি লাভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছিল। কিন্তু এই প্রতারণার পেছনে দেশের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে।

এমনকি এই অনিয়মে যুক্ত থাকা বেশ কিছু ব্রোকারেজ হাউজ ও ফান্ডের পরিচালনা পর্ষদে এরদোগানের সাবেক ও বর্তমান উপদেষ্টা, সরকারি পদাধিকারী এবং মন্ত্রীদের স্বজনরা ছিলেন।

বিতর্ক বাড়তেই ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেত্রী ও সাবেক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া গত রোববার (২৭ সেপ্টেম্বর) নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। 

অভিযোগ রয়েছে, শেয়ার বাজারে ধস নামার ঠিক আগেই তিনি নিজের সমস্ত শেয়ার অস্বাভাবিক দামে বিক্রি করে কোটি কোটি টাকা তুলে নেন। 

ইতোমধ্যে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত একাধিক ফান্ডের চেয়ারম্যান এবং দায়িত্বশীলদের পুলিশ গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতদের তালিকায় বর্তমান ডেপুটি অর্থমন্ত্রীর জামাতাও রয়েছেন, যিনি বিতর্কিত একটি শেয়ার কারসাজিতে মূল ভূমিকা পালন করেছিলেন।

পরিস্থিতি জটিল হতে দেখে প্রেসিডেন্ট এরদোগান কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জনগণের কষ্টের টাকায় যারা হাত দিয়েছে, সরকার তাদের কাউকে ছাড় দেবে না।

প্রতারিত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে কর্তৃপক্ষ ৬ মাসের সময়সীমা বেঁধে দিলেও বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ তাদের বিনিয়োগের খুব সামান্য অংশই ফেরত পেতে পারেন।

যেসব ক্ষতিগ্রস্ত মানুষ টাকা হারিয়েছেন, তাদের অনেকেই এরদোগানের সমর্থক। ফলে আগামী নির্বাচনে এবং রাজনৈতিক মাঠে এই ঘটনা এরদোগান সরকারের জন্য বড় রকমের বিপদ ডেকে আনতে পারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

ইরানের বিমান জব্দ করল তুরস্ক

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর

যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর

আরও পড়ুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী: কে এই ফাতিমা মানসুরি?

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম