Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

৭ জানুয়ারি ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

৭ জানুয়ারি ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। ফাইল ছবি

Advertisement

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (৫ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  বর্তমান দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রয় হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামে মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বর্ণ বিক্রি হবে।                             

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। (যা সোমবার ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০)।   

  

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা (যা সোমবার ছিল ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা (যা সোমবার ছিল ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা (যা সোমবার ছিল ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।         

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৩ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে উত্থান-পতন, এবার কমল যতটা

স্বর্ণের দামে উত্থান-পতন, এবার কমল যতটা

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৬

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম