Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২৮ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

২৮ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। ফাইল ছবি

Advertisement

বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।     

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ১০টা ৩০ মিনিটে সমন্বয় করে কার্যকর করা এ দামে বিক্রি হবে স্বর্ণ।                    

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা (যা শনিবার সকাল পর্যন্ত ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা)।   

 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা (যা শনিবার সকাল পর্যন্ত ছিল ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা (যা শনিবার সকাল পর্যন্ত ছিল ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা (যা শনিবার সকাল পর্যন্ত ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। 

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে ফের বড় লাফ

স্বর্ণের দামে ফের বড় লাফ

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিক আন্দোলনে উসকানি সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম