Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২ মার্চ ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম

আজকের স্বর্ণের দাম: ২ মার্চ ২০২৬

স্বর্ণের দাম বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হয়েছে। আজ সোমবারও সমন্বিত ওই দামে বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতনী স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৮ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা।

বাজুস বলেছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে ফের বড় লাফ

স্বর্ণের দামে ফের বড় লাফ

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিক আন্দোলনে উসকানি সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম