Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২২ এপ্রিল ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম

আজকের স্বর্ণের দাম: ২২ এপ্রিল ২০২৬

সংগৃহীত ছবি

Advertisement

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ এপ্রিল) থেকে মূল্যবান এই দুই ধাতু সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।

গত ১৫ এপ্রিল সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই ঘোষণায় প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। 

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে বুধবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৪ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

দেশে স্বর্ণের দামে আবারও পতন

দেশে স্বর্ণের দামে আবারও পতন

৩১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ

পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম