Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম দেশের বাজারে আরও কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এর আগে, গত ৩০ অক্টোবর এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। আজ রোববারও সমন্বিত সেই দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

দেশে স্বর্ণের দামে আবারও পতন

দেশে স্বর্ণের দামে আবারও পতন

৩১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

৩০ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩০ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

সঞ্চয় বাড়াতে চান? জেনে নিন কোন মাধ্যমে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক

সঞ্চয় বাড়াতে চান? জেনে নিন কোন মাধ্যমে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও লাভজনক

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম