Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ব্যাংকে নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

ব্যাংকে নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে দক্ষ ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (ব্যাংকিং ডিপ্লোমা) সংক্রান্ত আগের প্রজ্ঞাপন সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে পদোন্নতি বা উচ্চতর পদ লাভের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে। তবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়। 

আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর কিংবা পদোন্নতির মাধ্যমে ওই পদে থেকে সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকিং খাত দিন দিন জটিল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। আধুনিক ব্যাংকিংব্যবস্থার সঙ্গে কর্মকর্তাদের খাপ খাইয়ে নিতে প্রাতিষ্ঠানিক জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে।

এ বাস্তবতায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ নিশ্চিত করতেই নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে এই শর্ত কঠোরভাবে আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নির্দেশনা ব্যাংকিং খাতে পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, পাশাপাশি কর্মকর্তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে আগ্রহও বাড়াবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামলা প্রত্যাহার না করলে মিলবে না বিশেষ প্রণোদনা

মামলা প্রত্যাহার না করলে মিলবে না বিশেষ প্রণোদনা

‘সিনিয়র অফিসার’ পদে ৯০৩ জনকে নিয়োগে দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

‘সিনিয়র অফিসার’ পদে ৯০৩ জনকে নিয়োগে দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ডাউন পেমেন্ট নীতি সহজ করল বাংলাদেশ ব্যাংক

ডাউন পেমেন্ট নীতি সহজ করল বাংলাদেশ ব্যাংক

সমন্বিত ৯ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১০১৭

সমন্বিত ৯ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১০১৭

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ৭ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৭ অক্টোবর ২০২৬

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম