Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিটিএমএর সঙ্গে বৈঠক

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

Advertisement

টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা দেখা করতে গেলে এ আশ্বাস দেন তিনি। 

সাক্ষাতে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল দেশের প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং খাতের বর্তমান সংকট, অপার সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

বিটিএমএ প্রতিনিধিদল জানায়, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বিটিএমএ ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দুবার সাক্ষাৎ করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেন। 

কমিটির নির্দেশনা অনুযায়ী একটি সমন্বিত প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, যা বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বৈঠকে বিটিএমএর পক্ষ থেকে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণ, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা রক্ষা, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধের ওপর জোর দিয়ে নীতিগত সহায়তা চাওয়া হয়।

বিটিএমএ নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা সম্ভব। 

বিটিএমএর প্রস্তাবনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কথা বলে সমাধানের সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং নীতিগত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিটিএমএ প্রতিনিধিদলে আরও ছিলেন—সহসভাপতি হোসেন মেহমুদ, পরিচালক শাহিদ আলম, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাবেক পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন—সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ-সদস্য নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

বস্ত্রখাতের সমস্যা সমাধানের আশ্বাস

রাষ্ট্রপতির সঙ্গে বিটিএমএ প্রতিনিধি দলের সাক্ষাৎ বস্ত্রখাতের সমস্যা সমাধানের আশ্বাস

রাজপথে বিরোধী দল হার্ডলাইনে সরকার

ছয় মাসেই জুলাই আন্দোলনের শক্তিতে অনৈক্য রাজপথে বিরোধী দল হার্ডলাইনে সরকার

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

গুম প্রতিরোধ বিল সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

আরও পড়ুন

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম