Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।

Advertisement

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। সংগঠনটির সাবেক সভাপতি শওকত আজিজ রাসেলকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পর জরুরি বোর্ড সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিটিএমএর এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই দিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় গঠনতন্ত্রের ৬৩ অনুচ্ছেদ অনুযায়ী শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এদিকে বিটিএমএর ‘এ’ শ্রেণির সহসভাপতির শূন্য পদে সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্রের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ পদে নির্বাচিত করা হয়।

একই সঙ্গে ‘এ’ শ্রেণির পরিচালক হিসেবে বিটিএমএর পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুতায় ব্যাংক গ্যারান্টি বৈধ বাণিজ্য ব্যাহত করবে না: বিটিএমএ

সুতায় ব্যাংক গ্যারান্টি বৈধ বাণিজ্য ব্যাহত করবে না: বিটিএমএ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

বস্ত্রখাতের সমস্যা সমাধানের আশ্বাস

রাষ্ট্রপতির সঙ্গে বিটিএমএ প্রতিনিধি দলের সাক্ষাৎ বস্ত্রখাতের সমস্যা সমাধানের আশ্বাস

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

আরও পড়ুন

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম