পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন
Advertisement
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়া সদর বাসস্ট্যান্ড এলাকায় যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিস্ট্রিবিউটর এস আলম ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মাকসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। দেশের শিল্প ও অর্থনীতিতে যমুনা গ্রুপ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ শিল্পগোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম স্থাপনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শো-রুমটি পরিদর্শন করেন এবং যমুনা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মাকসুদুর রহমান বলেন, যমুনা ইলেকট্রনিকসের প্রতিটি পণ্য দেশীয়ভাবে উৎপাদিত হলেও গুণগত মানে তা বিশ্বমানের। একই সঙ্গে ভোক্তাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে পণ্যগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে দেশের বাজারে যমুনা ইলেকট্রনিকসের পণ্যসমূহ দিন দিন ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং ব্যবসায়ীরাও এর মাধ্যমে উপকৃত হচ্ছেন।
তিনি আরও বলেন, যমুনা ইলেকট্রনিকস দেশব্যাপী গ্রাহকদের জন্য সহজ কিস্তি ও EMI সুবিধা প্রদান করছে। এর ফলে গ্রাহকরা তাদের পছন্দের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সহজ শর্তে ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আলম ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী সাজ্জাদুল আলম আলভী। এ সময় স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নতুন এই এক্সক্লুসিভ শোরুমের মাধ্যমে পটিয়া ও আশপাশের এলাকার গ্রাহকরা যমুনা ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্য আরও সহজে দেখা, পছন্দ ও ক্রয়ের সুযোগ পাবেন।
