Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন চুক্তিতে সই করছেন যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম ও জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আলম। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের চুক্তি করেছে যমুনা গ্রুপ। জিজিআইয়ের সঙ্গে ৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে শিল্পগোষ্ঠীটি। পরিচালন ব্যয়ভিত্তিক মডেলের আওতায় হওয়া এ চুক্তিটি এখন পর্যন্ত বাংলাদেশে এ ধরনের সবচেয়ে বড় চুক্তি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) যমুনা গ্রুপের গ্রুপ ডিরেক্টর সুমাইয়া রোজালিন ইসলাম ও জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রকল্পের অর্থায়ন, নির্মাণ, মালিকানা ও পরিচালনার দায়িত্ব থাকবে জিজিআইয়ের। ফলে এ প্রকল্পে যমুনা গ্রুপকে কোনো প্রাথমিক বিনিয়োগ করতে হবে না। উৎপাদিত বিদ্যুতের জন্য নির্ধারিত হারে জিজিআইকে অর্থ পরিশোধ করবে যমুনা গ্রুপ।

প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ৪৬ হাজার মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বছরে প্রায় ৩০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হবে। এ পরিমাণ কার্বন শোষণ করতে বছরে ১০ লাখের বেশি গাছের প্রয়োজন হয়।

১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। টেক্সটাইল, প্রকৌশল, রাসায়নিক, চামড়া, আবাসন, গণমাধ্যম, ভোগ্যপণ্য ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে গ্রুপটির ৪২টি কৌশলগত ব্যবসায়িক ইউনিট রয়েছে।

জিজিআই যৌথভাবে প্রতিষ্ঠা করেছে হার্টল্যান্ড (বেস্টসেলারের হোল্ডিং কোম্পানি) এবং সলশেয়ার। প্রতিষ্ঠানটি ট্রুভালু ও ওয়ান টু ওয়াচের ওআরই ফান্ডের সহায়তায় পরিচালিত হচ্ছে।

বেস্টসেলারের সরবরাহকারী হিসেবে যমুনা গ্রুপের ছাদভিত্তিক সৌরবিদ্যুতে এই রূপান্তর বেস্টসেলারের সরবরাহ শৃঙ্খল থেকে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যেও অবদান রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিকস

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিকস

নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন

ষষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন

আরও পড়ুন

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম