Logo
Logo
×

Advertisement

জাতীয়

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Advertisement

স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেফতার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেলওয়ে জানায়, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এ সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। 

যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এর মধ্যে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া অবৈধ চক্রকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠানো হয়েছে। 

অন্যদিকে, ওই ওয়েবসাইট, ওয়েবসাইটের আইপি ঠিকানা এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

রেলওয়ে যাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ এবং Rail Sheba অ্যাপ থেকে টিকিট কেনার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার পাশাপাশি কালোবাজারির তথ্য থাকলে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

শিবচরে মরণফাঁদ রেললাইন: ৩ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ৩ বছরেই ৩ ডজন প্রাণহানি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়বে কিনা, যা জানা গেল

ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়বে কিনা, যা জানা গেল

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

আরও পড়ুন

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

ডিসি সানিউল ফেরদৌস জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

ডিসি সানিউল ফেরদৌস জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম