Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটের  কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ১১টার দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছলে হঠাৎ সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বুঝতে পেরে ট্রেনটিকে থামিয়ে দেন। এতে সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে কর্মীরা অল্প সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া আরও বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর...

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

শেষ বয়সে নিজের বাড়িতেই পরবাসী মা, মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

শিবচরে মরণফাঁদ রেললাইন: ৩ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ৩ বছরেই ৩ ডজন প্রাণহানি

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা

তথ্য প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা

আরও পড়ুন

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

হুক ভেঙে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের পড়ান নায়লা

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের পড়ান নায়লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম