ডিসি সানিউল ফেরদৌস জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব চালিয়ে আসা উপসচিব সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
একই প্রজ্ঞাপনে বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে।
