Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বৃত্তিপ্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আহমেদ আযম খান। ছবি: যুগান্তর

Advertisement

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রত্যেক স্কুলে একটি করে মাঠ এবং স্কুলের বাইরে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মাঠ করার প্রকল্প হাতে নিয়েছে, যাতে করে প্রত্যেকটা ইউনিয়নে ও স্কুলে ছেলে-মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকে। তাহলে কিন্তু নেশা তাদেরকে স্পর্শ করবে না।  

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বৃত্তিপ্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আহমেদ আযম খান বলেন, দুষ্টের দমনে কঠোর হবেন, আমি কঠোর থাকব। তেমনি শিষ্টের পালনে নরম হবেন। যদি শিষ্টের পালনে ভালোবাসেন আর দুষ্টের দমনেও নরম হন, তাহলে কি দুষ্টকে দমন করা যাবে? দুষ্টের দমনে কঠোর হতে হবে।  

তিনি বলেন, আমি কাউকে চিনি না, যে ভালো তার সঙ্গে আমি আছি। ভালোর সঙ্গে আমার সমস্ত প্রশাসন থাকবে, আমার সমস্ত ভালোবাসা থাকবে। যে খারাপ তিনি আমার ভাই, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী যেই হোক আমি তাকে চিনি না। তার প্রতি প্রশাসন নিষ্ঠুর হবে, আইন তার প্রতি কঠোর হবে। 

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আমার দেশটা গরিব। এই গরিব দেশের মধ্য থেকেই ১৮ বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে এই দেশটাকে আরও হাড়ভাঙ্গা করে দিয়েছে। সেজন্যে আপনাদেরকে আমরা যথাযথ বেতন দিতে পারি না। তারপরেও যেটুকু পারি অন্তত বেতন তো পান, অন্তত ঘি-ভাত না হলেও ডাল-ভাত তো খান। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য—যে স্কুলে শিক্ষকতা করেন, যে কলেজে শিক্ষকতা করেন ওই স্কুল-কলেজকে অনেক উন্নত করা, লেখাপড়ার মানকে উন্নত করা।  

তিনি বলেন, বাসাইলের একটা সন্তান যেন বখাটে না হয়, বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং তৈরি না হয়। ওসি সাহেব আছেন, আমি আপনাকে বলব- বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং বা ছিনতাইকারী গ্যাং তৈরি না হয়। বাসাইলে যেন কোনো রকমের চুরি, ডাকাতি, রাহাজানি সংঘটিত না হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানার ওসি আলমগীর কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লা, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানসহ স্থানীয় বিএনপি নেতা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ, মেধা ক্রেস্ট, কলেজ ব্যাগসহ নানা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

১০০ কেজি গাঁজাসহ কৃষক দল নেতা গ্রেফতার

৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের সঙ্গে অনশন করা সেই ৮০ বছরের বৃদ্ধার বিয়ে

আরও পড়ুন

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম