Logo
Logo
×

Advertisement

জাতীয়

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিশুদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি দেশে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি প্রসারে বর্তমান সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিশু একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যা শিশুদের ভবিষ্যৎ গঠনের পথরেখা নির্ধারণ করে। দেশের শিশুরা কীভাবে গড়ে উঠবে এবং তাদের জীবন গঠনে সরকার কী ভাবছে, তারই প্রতিফলন ঘটে এ প্রতিষ্ঠানে।

মন্ত্রী শিশুদের মানবিক গুণাবলি অর্জনের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবার, প্রকৃতি, পরিবেশ, পশুপাখি ও কীটপতঙ্গের প্রতি সংবেদনশীল হতে হবে।

নারীর ক্ষমতায়ন ও ছেলে-মেয়ের সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী নিজের জীবনের উদাহরণ দেন। তিনি জানান, তার ছেলে ও মেয়েকে উচ্চশিক্ষার জন্য সমান সুযোগ দেওয়া হয়েছে এবং সম্পত্তিতেও তাদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিচর্চার গুরুত্ব উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশজুড়ে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসে প্রায় ১ লাখ ৪৫ হাজার ছেলে-মেয়ে অংশ নিয়েছে, যার মধ্যে ৪৫ হাজারের বেশি মেয়ে। কেবল পড়াশোনা নয়, আর্ট, মিউজিক, থিয়েটার ও স্পোর্টসেও শিশুদের ভালো করতে হবে। একটি দেশের আসল শক্তি তার ‘সফট পাওয়ার’।

অর্থনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমরা অর্থ মন্ত্রণালয় থেকে ক্রিয়েটিভ ইকোনমি নামের নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। এর মাধ্যমে দেশের থিয়েটার, আর্ট ও ফিল্মের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের তাঁতি, কামার, কুমারের মতো কারিগরদের জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত ও সমর্থন দেওয়া হবে, যাতে প্রতিটি নাগরিক সমান সুযোগ পায়।

অর্থমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক প্রতিকূলতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সবার সম্মিলিত শক্তি ও ধৈর্যের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ নিশ্চিত হবে।

মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

আরও পড়ুন

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

ডিসি সানিউল ফেরদৌস জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

ডিসি সানিউল ফেরদৌস জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম