Logo
Logo
×

Advertisement

রাজধানী

এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?

তিনটি সোনার ডিম উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

Advertisement

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে তিনটি সোনার ডিম উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় শারজাহ থেকে আসা ঢাকাগামী এয়ার অ্যারাবিয়ার একটি  ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনার ডিম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া (ফ্লাইট নাম্বার G9 518) যোগে সোনা চোরাচালান সংগঠিত হতে পারে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম কর্তৃক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারি করে। 

এক পর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক (Passport No- A12028533) নামের যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-০২ এ উপস্থিত হলে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় প্রিভেন্টিভটিম কর্তৃক যাত্রীকে তল্লাশি করে যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্ট আকারে সোনা জব্দ করা হয়। যার ওজন (৪৩০ গ্রাম×৩ পিস) ১২৯০ গ্রাম ও বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন মোতাবেক ডিম্বাকৃতির সোনার পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১০০০ গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

স্বর্ণের দাম বাড়ল

স্বর্ণের দাম বাড়ল

আজকের স্বর্ণের দাম: ৮ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৮ অক্টোবর ২০২৬

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

আজকের স্বর্ণের দাম: ৭ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৭ অক্টোবর ২০২৬

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

রাজধানীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ

ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ

এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?

এবার বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩টি সোনার ডিম, দাম কত?

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

‎রাজধানীতে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম