Logo
Logo
×

Advertisement

রাজধানী

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

Advertisement

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে এ আগুন লাগে।

ট্রেনটি রাত ১০টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যেতে স্টেশনে অপেক্ষা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাশকতা নাকি অন্য কারণে ট্রেনটিতে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ওই ট্রেনে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছে তারা।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে জানিয়েছিল পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহনমন্ত্রী

ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়বে কিনা, যা জানা গেল

ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়বে কিনা, যা জানা গেল

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম