Logo
Logo
×

Advertisement

রাজধানী

শিশুর ভবিষ্যৎ নিরাপদ করতে সরকার যথেষ্ট আন্তরিক: সমাজকল্যাণ মন্ত্রী

Icon

​তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫১ এএম

শিশুর ভবিষ্যৎ নিরাপদ করতে সরকার যথেষ্ট আন্তরিক: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুর ভবিষ্যৎ নিরাপদ করতে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। সমাজে কারও অবস্থান ও উপস্থিতি যেমনই হোক না কেন, সবাইকে সমান গুরুত্ব দিয়ে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ফার্মগেটের ডেইলি স্টার সেন্টারে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের আয়োজনে ’Early Childhood Care and Development’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মা ও শিশুর স্বাস্থ্যের সার্বিক উন্নয়নে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ ১০০০ দিন থেকে বৃদ্ধি করে চার বছরে রূপান্তর করার বিষয়ে সরকার সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে। এ ছাড়া, শিশুদের বিকাশ ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে খুব শিগগিরই বাংলাদেশ শিশু একাডেমিকে ‘শিশু অধিদপ্তর’-এ রূপান্তর করা হবে, যা বাস্তবায়নে প্রশাসনিক কাজের ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে।

সামাজিক নিরাপত্তা ও পুষ্টি কর্মসূচির বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে পুষ্টি চাল (ফর্টিফায়েড রাইস) বিতরণের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ‘ফ্যামিলি কার্ড’ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকাকে আরও শক্তিশালী করবে। 

মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রকৃত যোগ্য সকল নাগরিককে এই সুবিধা প্রদান করা হবে।

মন্ত্রী আরও বলেন, দেশটা আমাদের সবার, তাই দেশটাকে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার। একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।     

বৈঠকে বক্তারা উল্লেখ করেন, শিশুর জীবনের প্রথম পাঁচ বছরে তার মস্তিষ্কের ৯০ শতাংশ বিকশিত হয়। এই প্রাথমিক বিকাশের সময়ে শিশুদের জন্য এক ডলার বিনিয়োগ করলে তাদের কাছ থেকে ৭ থেকে ১৩ ডলার পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব, তবে সামাজিক রিটার্ন এর চেয়েও অনেক বেশি। তারা শিশু দিবাযত্ন কেন্দ্র আইন পর্যালোচনা করার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার এবং জাতীয় বাজেটে শিশুদের বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তারা গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেন যে, বর্তমানে মাত্র ৭ শতাংশ পিতা তাদের সন্তানদের পর্যাপ্ত সময় দেন, যা শিশুর পরিপূর্ণ মানসিক ও প্রারম্ভিক বিকাশের ক্ষেত্রে একটি বড় অন্তরায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের সভাপতি, সমষ্টি মিডিয়া কমিউনিকেশনের নির্বাহী পরিচালক, ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, চিকিৎসক, মানবাধিকারকর্মী, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ববৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

বাল্যবিবাহ ঠেকাতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীরা

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন

আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

পদকজয়ী সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত মন্ত্রী ডা. জাহিদ

পদকজয়ী সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত মন্ত্রী ডা. জাহিদ

আরও পড়ুন

শিশুর ভবিষ্যৎ নিরাপদ করতে সরকার যথেষ্ট আন্তরিক: সমাজকল্যাণ মন্ত্রী

শিশুর ভবিষ্যৎ নিরাপদ করতে সরকার যথেষ্ট আন্তরিক: সমাজকল্যাণ মন্ত্রী

যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

নাশকতা ঠেকাতে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে রাজপথ ছাড়ব না: ফখরুল ইসলাম রবিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম