Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। ফাইল ছবি

Advertisement

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, কর্মজীবী মায়েদের সন্তানের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। 

তিনি আরও বলেন, নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জন্য যা কল্যাণকর, সরকার সেটাই করতে চায়। 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দু’দিনব্যাপী ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ অবারিত করতে নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। এছাড়া, কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনার পরিস্থিতিতে আরো উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।   

রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যেকোনো জনকল্যাণমূলক ও ভালো কাজে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করবে, তবে তা সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের মন্ত্রী উত্তর দেন এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে চাইল্ড কেয়ার বিষয়ক প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন

আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে: জাহিদ হোসেন

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

আরও পড়ুন

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম