Logo
Logo
×

Advertisement

সরকার

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ছবি: যুগান্তর

Advertisement

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরে সরকারের পাশাপাশি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। 

বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য যে ভাতা প্রচলিত আছে তা যথেষ্ট নয়। আমাদের এ ভাতা আরও বৃদ্ধি করতে হবে; যাতে সব বয়স্ক মানুষ উপকৃত হন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার এক দশমাংশ বা এক কোটি ৬০ লাখ মানুষ ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক। এ সংখ্যা ২০৫০ সাল নাগাদ বেড়ে ২০ শতাংশেরও বেশি বা পাঁচ কোটিতে দাঁড়াবে। সেই সঙ্গে সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে গত ২৫ বছরে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বৃদ্ধির ফলে এখনকার ৭৪ দশমিক ৯ বছর থেকে তা তখন ৮০ বছর বা এর কাছাকাছি পৌঁছাবে।

মন্ত্রী বলেন, এত বেশি সংখ্যক দীর্ঘ ও দীর্ঘায়ু জীবনকে কেবল সংখ্যা বা বয়স বৃদ্ধির পর্যায় হিসেবে না দেখে, বয়স্কদের স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরে পরিবর্তন করতে হবে। 

প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। অক্টোবর ১ তারিখে ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান থাকায় এ বছর ৭ অক্টোবর ঢাকায় প্রবীণদের মর্যাদায়  আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপিত হচ্ছে।   

১ অক্টোবর ২০২৬ বিশ্বজুড়ে উদযাপিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশের সব জেলা-উপজেলায় উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। এ প্রতিপাদ্য যথার্থ মূল্যায়নের সময় এসেছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশের সঙ্গে এখন সবার জন্য বাংলাদেশ গড়তেও কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এ লক্ষে জীবনচক্রভিত্তিক অর্থাৎ, নবজাতক থেকে শুরু করে প্রবীণ ও দীর্ঘ জীবন লাভকারী নাগরিকদের জন্য গণতান্ত্রিক, মানবিক সমষ্টিকেন্দ্রিক সমাজ গড়ে তোলার কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়িত হচ্ছে। 

ষাটোর্ধ্ব অবসরে যাওয়া প্রবীণদের স্বাস্থ্যসেবাসহ সার্বিক কল্যাণে সরকারি উদ্যোগগুলোও তুলে ধরেন তিনি। তবে, সরকারের একার পক্ষে এসব লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে সরকারের সঙ্গে সামাজিক উদ্যোগ ও প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

অসুস্থ মানুষকে সেবা প্রদান সরকারের মৌলিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

অসুস্থ মানুষকে সেবা প্রদান সরকারের মৌলিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরও পড়ুন

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

বরফ গলানোর চেষ্টায় ভারত-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

বরফ গলানোর চেষ্টায় ভারত-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম