Logo
Logo
×

Advertisement

জাতীয়

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

Icon

মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

Advertisement

জলবায়ু সংকটের জন্য দায়ী উন্নত দেশগুলোকেই ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব নিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

তারা বলেছেন, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ ছাড় এবং জবাবদিহি নিশ্চিত করা।

শনিবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, ভারতের মৌসম ও লিডার্স বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব কপ-৩১-এর পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা সম্ভব হয়নি। এ অঙ্গীকার বাস্তবায়নে সম্মেলন থেকেই পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও জবাবদিহির কাঠামো নির্ধারণ করতে হবে।

কোস্ট ফাউন্ডেশনের এমএ হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। বেসরকারি অর্থায়নের মাধ্যমে উন্নত দেশগুলোর এই বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।

ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ বিভিন্ন জলবায়ু দুর্যোগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। অথচ ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় নগণ্য। এ পরিস্থিতিতে আঞ্চলিক সংহতি ও পর্যাপ্ত অর্থায়ন জরুরি।

নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থায় জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় বাধা। এসব প্রক্রিয়া সহজ করে সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ভারতের অজয় কুমার জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন ডলারের বেশি। অথচ বৈশ্বিক অর্থায়নের বড় অংশ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, দক্ষিণ এশিয়া পাচ্ছে সীমিত অংশ।

শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু তহবিলের অর্থ প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। অন্যদিকে লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে বিশেষায়িত অর্থায়ন এবং তাঁদের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

কপ-৩১-এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

প্যারিস চুক্তির কার্বন বাজারে যুক্ত হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর

প্যারিস চুক্তির কার্বন বাজারে যুক্ত হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা এএমআইয়ে যোগদান বাংলাদেশের

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

আরও পড়ুন

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করল জার্মানি

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম