Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

Advertisement

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: যুগান্তর

Advertisement

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নাজিম উদ্দিন সামসু। 

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান, চুনারুঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মহিবুর রহমান মাসুম, চুনারুঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম ও জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দি নিউ নেশনের প্রতিনিধি ফারুক মাহমুদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, সদস্য আব্দুল হাই প্রিন্স, নোমান মিয়া, মাসুদ আলম, জসিম মিয়া, হাফিজ তালুকদার, আলাউদ্দিন, চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার আইনবিষয়ক সম্পাদক আজিজুল হক নাসির ও সদস্য জিন্নাহ চৌধুরী, ফারুক তালুকদারসহ চুনারুঘাটের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মী। 

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার কর্ম, আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাটেও এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ইলিয়াসের পর একই থানার এএসআই অতনুর ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

আরও পড়ুন

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম