Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ এএম

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন। ছবি: সংগৃহীত

Advertisement

প্রকাশ্যে ঘুস গ্রহণকে যৌক্তিক দাবি করে মন্তব্য করার একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে এ বিষয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই পুলিশ প্রশাসন এএসআই ইলিয়াস হোসাইনকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে তাকে প্রকাশ্যে ঘুস নেওয়ার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝস না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুস খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব—হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।’


এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পর পর তাকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

একযোগে পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি

একযোগে পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম