Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিকস

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিকস

ছবি: সংগৃহীত

Advertisement

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের Jamuna Washing Machine আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে। বিশ্বমানের প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী কর্মক্ষমতা এবং উন্নত স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এই নতুন সিরিজের ওয়াশিং মেশিন দেশের ক্রমবর্ধমান আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নতুন সিরিজে রয়েছে ৮ কেজি এবং ১০ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোডিং ও টপ লোডিং মডেল। প্রতিটি মডেলে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক BLDC Inverter Motor Technology, Pure Steam AI Wash, Smart Fuzzy Logic Control, Allergy Steam Care, Auto Dosing System, Honeycomb Drum, Memory of Power Interruption, Effective Lint Filter, Child Lock, Multiple Wash Programs, Smart Digital Display এবং Self-Diagnostic System। এসব প্রযুক্তি কাপড়কে আরও কার্যকরভাবে পরিষ্কার করার পাশাপাশি কাপড়ের গুণগত মান অক্ষুণ্ণ রাখে, জীবাণু ও অ্যালার্জেন দূর করতে সহায়তা করে এবং বিদ্যুৎ ও পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

যমুনা ইলেকট্রনিকস জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিজস্ব আধুনিক উৎপাদন ব্যবস্থায় তৈরি এই ওয়াশিং মেশিনগুলো দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্বমানের প্রযুক্তি দেশীয় উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দিয়ে আমদানি নির্ভরতা কমানো এবং দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

এ প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম- বলেন, ‘যমুনা সবসময়ই দেশের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করে আসছে। নতুন Jamuna Washing Machine আমাদের সেই অঙ্গীকারেরই আরেকটি সফল সংযোজন। আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে আমরা দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ওয়াশিং সল্যুশন নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, নতুন এই পণ্য দেশের প্রতিটি পরিবারের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।’

দেশীয় শিল্পের বিকাশ, বিশ্বমানের প্রযুক্তি এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার নিয়ে যমুনা ইলেকট্রনিকস ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনছে। নতুন Jamuna Washing Machine সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে প্রতিষ্ঠানটির হেড অফ বিসনেজ সাজ্জাদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছে।

নতুন Jamuna Washing Machine দেশের সকল Jamuna Plaza, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন এ পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্য, সহজ কিস্তি সুবিধা, বিক্রয়োত্তর সেবা এবং নির্ধারিত ওয়ারেন্টি সুবিধাও থাকছে।

অনুষ্ঠানে সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, হেড অফ এইচ আর কামরুজ্জামান , হেড অফ একাউন্টস মাসুদ আলম, ডিজিএম সেলস মাকসুদুর রহমান, এজিএম বিসনেজ অপারেশন ইব্রাহিম হোসেন, ম্যানেজার পার্থ সরকার, ম্যানেজার সামাউল ইসলামসহ প্রতিঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বয়স ৪৫ বছর হলেও আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আরও পড়ুন

বাংলাদেশের AI ক্রিয়েটরদের উদযাপনে অনুষ্ঠিত হচ্ছে PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026

বাংলাদেশের AI ক্রিয়েটরদের উদযাপনে অনুষ্ঠিত হচ্ছে PRAN-RFL Presents PRISM AI Creative Summit & Award Show 2026

ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি

শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম