Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

Icon

‎‎সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

Advertisement

‎বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬। আন্তর্জাতিক সংস্থা ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সাংস্কৃতিক কার্যক্রমের ২০২৬ অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ধরনের উদযাপনের মাধ্যমে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সাংস্কৃতিক সংলাপ, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার নতুন পথ উন্মোচিত হবে।’

‎‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ, ওআইসির সাংস্কৃতিক সম্পর্ক বিভাগের পরিচালক ড. লহুসিন রাজুই এবং লিবিয়ার রাষ্ট্রদূত আলী এম এ হুয়েদি।

‎‎স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা শিল্প-সংস্কৃতির সম্প্রীতি ও মেলবন্ধনকে উদযাপন করছি, যা ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানুষকে সংযুক্ত করে এবং বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তোলে।

সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সংস্কৃতি কেবল অতীতের প্রতিফলনই নয়, বরং এটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও পারস্পরিক সম্প্রীতির ভবিষ্যৎ গড়ার এক শক্তিশালী মাধ্যম। ওআইসি আমাদের বৈশ্বিক সাংস্কৃতিক সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদার, সৃজনশীল অভিজ্ঞতা বিনিময় এবং নিজ নিজ দেশের সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে।’

‎‎সাংস্কৃতিক পর্বের শুরুতে শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত সংগীত ‘দাও শৌর্য, দাও ধৈর্য হে উদার নাথ’ পরিবেশন করেন। এরপর একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘শুকনো পাতার নূপুর পায়ে’। কাজী নজরুল ইসলাম রচিত ইসলামী সংগীত ‘ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ’ পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস আরা।

‎‎এ ছাড়া কাথ্যাকিয়া দ্য সেন্টার অব আর্টস পরিবেশন করে ‘কথক, সুফি ও লোক ফিউশন’ শীর্ষক নৃত্য। অনুষ্ঠানের শেষ পরিবেশনায় কাওয়ালি পরিবেশন করেন বিশিষ্ট কাওয়ালি শিল্পী সমীর কাওয়াল ও তাঁর দল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

ওআইসিসিএ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি

শহরের বাইরেও পুষ্টিকর দুধ পৌঁছাতে ভূমিকা রাখছে ইউএইচটি প্রযুক্তি

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননায় ভূষিত ড. সবুর খান

‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননায় ভূষিত ড. সবুর খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম