Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

বাংলাদেশ ব্যাংক

Advertisement

ত্রুটি সরিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন ফের চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ছিল আরটিজিএস লেনদেন।  

আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে দ্রুত টাকা পাঠাতে পারেন। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। সাধারণত বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আরটিজিএস ব্যবহার করা হয়। বাংলাদেশে এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন সীমা সাধারণত ১ লাখ টাকা।

সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম